কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ২২:১৩ পিএম
খুলনার কয়রায় বুধবার উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও মহিলা সমাবেশে বক্তব্য দেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেদকাশী হাবিবিয়া মাদ্রাসা মাঠে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামালের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মাওলানা এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তব্যে আবুল কালাম আজাদ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান মাসকে আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং আত্মসংযমের মাস হিসেবে অভিহিত করা হয়েছে। এই মাসের উপবাস ও ইবাদাত মানুষের অন্তরকে পাপাচার থেকে পবিত্র করে এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করে”।
তিনি বলেন, “রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এই মাসের মূল শিক্ষা হলো কোরআনের আদর্শকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধারণ করা এবং সমাজ ও রাষ্ট্রে কুরআনের আলোকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা”।
এ সময় কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল সুজাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, যুব নেতা জাহিদুল ইসলাম, ছাত্রনেতা মোশাররফ হোসেন রাতুল, আরিফুল ইসলাম, তাওহীদ হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।