প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ০৮:৫৯ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: আল জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৩৬ বছর দেশ শাসনের পর ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি তার জন্মস্থান। শহরটির ঐতিহাসিক ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই তার বাবার কবর অবস্থিত।
তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।