× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ২১:৪৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৬ ২২:৪২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ বারোবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় সোমবার সন্ধ্যায়  শুভ (২৮) নামে এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হন। এর আগে একই স্থানে পাঁচ দিন আগে অজ্ঞাতনামা এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।

নিহত শুভ উপজেলার বেলাট গ্রামের কায়স্থপাড়া এলাকার বিদ্যুৎ চৌধুরীর ছেলে। তিনি বারোবাজার বাজারে অবস্থিত ‘শুভ টেলিকম’-এর স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস বারোবাজার রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে শুভকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে যশোর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে যায়।

বারোবাজার স্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা