× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৩ পিএম

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ার করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পালন করবে সরকার।

সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “বিগত সময়ে বাঁধ নির্মাণ কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেষ্ট। আমাদের প্রধানমন্ত্রী নিজেই হাওরাঞ্চলের নিয়মিত খোঁজখবর রাখছেন এবং তার নির্দেশেই আমরা মাঠপর্যায়ে কাজ তদারকি করছি।”

তিনি বলেন, “সরকারের এই উদ্যোগগুলো যেন গুটিকয়েক দুর্নীতিবাজের কারণে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

নদী ও খাল খনন প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী জানান, সরকার নদী ও খালগুলো পুনখননের মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। অচিরেই ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন কাজ শুরু করা হবে। এসব উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কি না, তা নিশ্চিতে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে।

পরিদর্শনকালে মন্ত্রী হাওরপাড়ের সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে শেষ করতে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কয়ছর এম আহমেদ, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা