× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামীর বাকেরগঞ্জ হবে মাদক ও সন্ত্রাসমুক্ত: এমপি আবুল হোসেন খান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ এএম

​বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত এমপিকে দেওয়া সংবর্ধনা ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এমপি আবুল হোসেন খানকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

​বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত এমপিকে দেওয়া সংবর্ধনা ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এমপি আবুল হোসেন খানকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

​বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, ‘আগামীর বাকেরগঞ্জ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত। জনগণের প্রত্যাশা পূরণে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে যায়, সে বিষয়ে কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"

​বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে নবনির্বাচিত এমপিকে দেওয়া সংবর্ধনা ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়।

​একটি আধুনিক ও মডেল উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি এমপি আবুল হোসেন খান আরও বলেন, "বাকেরগঞ্জে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। এখানে চাকরি করতে হলে জনগণকে শতভাগ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনস্বার্থে দায়িত্ব পালনে অবহেলা বা দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"

​সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, "উপজেলা প্রশাসন সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি স্বচ্ছ ও গতিশীল প্রশাসন গড়ে তুলব। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং মাঠ পর্যায়ে সেবার মান বাড়াতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।"

​সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন।

​সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সালেহ আল রেজা, উপজেলা প্রকৌশলী হাসনাঈন আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

​প্রধান অতিথি কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর কঠোর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা