× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ এএম

বরিশাল সার্কিট হাউজে শুক্রবার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল সার্কিট হাউজে শুক্রবার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বরিশাল সার্কিট হাউজে শুক্রবার সকালে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে  চাই।

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে তখন তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরণের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে এর সাথে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি।

তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি। সরকারের নীতিনির্ধারণী সবার সাথে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা