× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৯ পিএম

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় বৃহস্পতিবার বিকাল ৫টায়  এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক।

নিহতদের একজন হলেন- ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম  হোসেন খুকু (৭০)। তাৎক্ষনিকভাবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

পুলিশ বলছে, বৃহস্পতিবার বিকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাচ্ছিলো। পথে আমতৈল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়  চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক বলেন, “ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা