× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু চুরিতে বাধা, চন্দনাইশে গুলিতে বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮ পিএম

চন্দনাইশে গরু চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চন্দন কান্তি দে (৭০) নামে এক গরু মালিক নিহত হয়েছেন। এআই, প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশে গরু চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চন্দন কান্তি দে (৭০) নামে এক গরু মালিক নিহত হয়েছেন। এআই, প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চন্দন কান্তি দে (৭০) নামে এক গরু মালিক নিহত হয়েছেন।

উপজেলার বদুরপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে  এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

কান্তি দে এর পরিবারের ভাষ্য, একদল গরু চোর চন্দন কান্তি দের গোয়ালঘরে হানা দিয়ে একটি গরু এবং পাশের গোয়ালঘর থেকে তার ছোট ভাই নিতু কান্তি দে (৫০) এর দুটি গরুসহ মোট তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চুরির ঘটনা টের পেয়ে চন্দন কান্তি দে বাধা দিতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ চন্দন কান্তি দে-কে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মো. ইলিয়াস খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা