× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোরকা পরে ক্রেতা সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, ৭ দোকানে জরিমানা

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১ পিএম

রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার বোরকা পরে ক্রেতার বেশে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছবি: কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার বোরকা পরে ক্রেতার বেশে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছবি: কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে ব্যতিক্রমী কৌশলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বোরকা পরে ক্রেতা সেজে অভিযান চালিয়েছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি দোকানকে জরিমানা করা হয়েছে।

রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বোরকা পরে ক্রেতার বেশে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকান ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অনিয়ম হাতেনাতে ধরেন। প্রাথমিকভাবে অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়। এসময় শিবচর থানা পুলিশ-এর একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে এবং বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা