× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস সংঘর্ষে নিহত-২, আহত-২৫

কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭ পিএম

মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  দুই বাসের সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই বাসের সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে অজ্ঞাতনামা দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 
তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। 
কালকিনি ফায়ার সার্ভিসের কর্মকতা খোকন জমাদ্দার জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত এবং আহত হন অন্তত ২৫ জন।”
‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী’ বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা