× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত শিশু, আহত ৭

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২ পিএম

পেকুয়ায় যাত্রীবাহী মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। প্রতীকী ছবি

পেকুয়ায় যাত্রীবাহী মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। প্রতীকী ছবি

পেকুয়ায় যাত্রীবাহী মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাহাসিন (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

চকরিয়া–মগনামা সড়কের আন্নরআলী মাতবর পাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শিশুটির মা আনারকলি গুরুতর আহত হয়েছেন।

শিশুটির স্বজনরা জানান, তারা ঈদগাঁওর পালাকাটা এলাকা থেকে নানার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ‘বলাকা সার্ভিস’-এর একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা আরও তিন শিশুসহ মোট সাতজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহাসিনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা