× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে বিদ্যুতের তারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩ পিএম

মানিকগঞ্জে এক টিনসেট বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ছবি: এআই

মানিকগঞ্জে এক টিনসেট বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ছবি: এআই

মানিকগঞ্জে এক টিনসেট বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সদর উপজেলার মিতরা এলাকায় বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫), ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে ঘরে শামসুল বিশ্বাসের স্ত্রী ও ছোট ছেলে অবস্থান করছিলেন। এ সময় বিদ্যুতের তার থেকে হঠাৎ জানালার পর্দায় আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বাইরে থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করলে শামসুল বিশ্বাসও দগ্ধ হন। অপর ছেলে মাসুম বিশ্বাস তাদের উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় চারজনকে ঢাকার ঢাকা ম্যাডিক্যাল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে নিয়ে আসা মাসুম বিশ্বাস জানান, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই দগ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে”।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে একই পরিবারের চারজনকে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা