বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯ পিএম
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মো. আবু জাফর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তসর্তা গাউছিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ওসমান গনি।
ত্রিবার্ষিক কাউন্সিলে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আবুল হাসেম, প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হক। এ ছাড়া রয়েছেন যুগ্ম সম্পাদক মুফাসসির মাওলানা মো. গিয়াস উদ্দিন, সহসাধারণ সম্পাদক সুপার কাজী মাওলানা মো. আবুল বশর, মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাছান, অর্থ সম্পাদক প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ আবদুল মন্নান, হিসাব নিরীক্ষক মো. হানিফ, দপ্তর সম্পাদক মাওলানা মো. শওকত হোসাইন, শিক্ষা ও শিক্ষক কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সৈয়দ মো. ফোরকান উদ্দিন, নির্বাহী সদস্য মো. নাছির উদ্দিন ও মো. মিসবাহ উদ্দিন।
নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নোয়াজিষপুর অদুদীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রধান নির্বাচন কমিশন আল্লামা আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সেক্রেটারি ভাইস প্রিন্সিপাল কাজী মাওলানা ইউনুচ রেজভী, দায়িত্বশীল মাওলানা আবদুল হাই, অধ্যাপক মো. নাছির উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশন সচিব অধ্যাপক ফখরুল আলম প্রমুখ।