× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের মূলহোতা যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের মূলহোতা যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূলহোতা ও জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে মৃত মকবুল হোসেনের ছেলে কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুলাল বাইরে থেকে কারিগর এনে সেখানে ককটেল তৈরির কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই আলামিন ও জিহাদ নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুলালের চাচা ও ভাতিজাও রয়েছেন। ঘটনার পর থেকে দুলাল পলাতক ছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুলালকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য কারণও খতিয়ে দেখছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা