× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর পুলিশকে ফোন

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২ পিএম

মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পন করেছেন বাবা। 

এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক ও মৃত মেহেদী হাসান শুভর (২৫) মরদেহ উদ্ধার করেছে।

উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।

মো. শাহ আলম জানান, মেহেদী হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদাকাসক্ত। প্রায়ই সে বাবা-মাকে মারধর, একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছে।

তিনি জানান, ঘটনার দিন সকালে শুভ তার বাবা আব্দুল বারেক খানের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হলেন বাবা-মাকে জবাই করে হত্যা করবে বলে হুমকি দেন। এতে বারেক ভীতসন্ত্রস্ত ও অতিষ্ঠ হতে স্ত্রীকে অন্য ঘরে ঘুমাতে বলেন।

তিনি আরও বলেন, রাত ৩টার দিকে বারেক খান ঘুমন্ত শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কাঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা শুভর মরদেহ উদ্ধার করেন এবং আব্দুল বারেক খানকে আটক করে কাঠালিয়া থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা