× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১ পিএম

বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শনিবার ফাহিম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শনিবার ফাহিম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তনয় পলাতক রয়েছেন।

নিহত ফাহিম বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

পরিবারের দাবি, একই গ্রামের তনয় দীর্ঘদিন ধরে ফাহিমের ছোট বোন রিমিকে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। ওই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন।

শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড়ে পৌঁছালে তনয় তার গতিরোধ করেন বলে অভিযোগ। একপর্যায়ে বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে দ্রুত পালিয়ে যান তিনি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই সেতু বলেন, “বোনকে উত্যক্তের ঘটনার জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে”।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধ ও উত্যক্তের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা