× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামের চারটি আসনেই ১১দলীয় জোটের জয়

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৫ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯ পিএম

কুড়িগ্রামের চারটি আসনেই ১১দলীয় জোটের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনেই ১১–দলীয় জামায়াতে ইসলামী জোট জয় পেয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটি আসনে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কেন্দ্রের ভোটের সঙ্গে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়। কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ফলাফল সংক্ষেপে:
কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী):
২৩১টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। বেসরকারি ফল অনুযায়ী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৪ দশমিক ৪৩ শতাংশ।
কুড়িগ্রাম–২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী):
২০৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আতিকুর রহমান (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। ভোটের হার ছিল ৬৬ দশমিক ৭৪ শতাংশ।
কুড়িগ্রাম–৩ (উলিপুর):
১৪০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট। বিএনপির তাসভীর উল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬১ দশমিক ৮৬ শতাংশ।
কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর):
১৩০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। জামায়াতে ইসলামী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ।
বিজয়ের প্রতিক্রিয়ায় কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য নির্বাচিত আনোয়ারুল ইসলাম বলেন, "মানুষ পরিবর্তন চায়, জনগণ সত্যের পক্ষে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় আমার না, এ বিজয় কুড়িগ্রাম-১ আসনের মানুষের, এ বিজয় ইসলামের। মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে এখন তা বাস্তবায়ন করব-ইনশাল্লাহ্।  
“জনগণ উন্নয়ন ও নীতির পক্ষে রায় দিয়েছেন। আমি সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। দল–মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।”
জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন বলেন,
“জেলার চারটি আসনে জোটের বিজয় প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। মানুষের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ বিজয় সত্যের, এ বিজয় ইসলামের।”
ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা