শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৯ এএম
মমিনুল হক। ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার দিনগত রাতে আসনের ১৫৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলে বিজয়ী হয়েছেন তিনি।
ফলাফলে ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট পেয়েছেন মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।