× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী-৩ আসনে জয়ী নুরুল হক নুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২ এএম

নুরুল হক নুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নুরুল হক নুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন।

এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে নুরুল হক নুর পেয়েছেন ৯৬,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৭৯,৬১৯ ভোট। ফলে ১৬,৮২৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নুর।

যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। গণঅধিকার পরিষদের নির্বাচনের প্রধান এজেন্ট মহিবুল্লাহ এনিম বিজয়ের তথ্য নিশ্চিত করেন।

তার নির্বাচনে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও নেতাকেরা ফুলেল মালায় শুভেচ্ছা জানান। বিএনপির কার্যালয়ে নুরুল হক নুরকে ফুলের মালা পড়িয়ে দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান। 

দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নিজ এলাকায় প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান লড়াইকে চ্যালেঞ্জিং করে তোলে।

উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে এ আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরকে অভিনন্দন জানান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩। বিজয়ী হয়ে নুরুল হক নুর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলমতের ঊর্ধ্বে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কমিটমেন্ট।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা