× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১৪ আসনে জয়ী বিএনপির জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম

জসীম উদ্দীন আহমেদ। ফাইল ফটো

জসীম উদ্দীন আহমেদ। ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত পার্থী জসীম উদ্দীন আহমেদ বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। আসনটিতে মোট ১০০টি কেন্দ্রের ফলাফলে জসীম উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট মনোনীত প্রাথী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ২৭৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে দশ দিকে নির্বাচন কমিশন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানান।

আসনটিতে মোট ভোটার তিন লাখ ১৩ হাজার ৫১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৪৭, নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

এছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন- ইনসানিয়াত বিপ্লবের এইচএম ইলিয়াছ (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) এবং শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা