× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ-১ আসনে জয়ী বিএনপির আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪ পিএম

ঝিনাইদহ-১ আসনে বিজয়ী মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ-১ আসনে বিজয়ী মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল এ্যাড. মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে মঙ্গলবার রাত ৮টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত হওয়া গেছে।

এই আসনে মোট কেন্দ্র ১১৭টি। এ উপজেলায় ভোটার রয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ২শত ৭৮ জন। এ আসনে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৫৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে ১ লক্ষ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ  করেছেন।

প্রসঙ্গত, এই আসনে বিভিন্ন দল থেকে মোট ৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেয়।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার মাহফুজুর রহমান জানান,  বেসরকারি ফল আনুষ্ঠানিক ঘোষণায় একটু বিলম্ব হলেও কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে খসড়া ঘোষণায় বিএনপির প্রার্থী এই আসনে বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা