× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তার পাশের সরকারি গাছ কাটলেন আওয়ামী লীগ নেতার ভাই

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৯:০৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেটে ফেলা সরকারি গাছ। ছবি : প্রবা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেটে ফেলা সরকারি গাছ। ছবি : প্রবা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রাস্তার পাশের সরকারি আমগাছ কেটেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাই। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্রমাঝুরিয়া আঞ্চলিক কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমানুর রহমান সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভট্রমাঝুরিয়া গ্রামের বাসিন্দা। তার ভাই আনিসুর রহমান রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। 

স্থানীয়দের অভিযোগ, আমানুর রহমান তার ভাইয়ের প্রভাব-প্রতিপত্তি কাজে লাগিয়ে এ ধরনের কাজ করেছেন। 

এ বিষয়ে কথা বলার জন্য আমানুরের ভাই আনিসুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।  

সরকারি রাস্তার গাছ টাকার বিষয়ে আমানুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তার উভয় পাশেই জমি আমাদের। রাস্তার ৪০ দিনের কর্মসূচির কাজ চলছে। চেয়ারম্যান ও মেম্বরের সঙ্গে কথা বলেই তাদের অনুমতি সাপেক্ষে গাছ কেটেছি।‘ 

রামকৃষ্ণপুর ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিম মণ্ডল বলেন, ‘রাস্তার গাছ কাটার অনুমতি নেই। আমি গতকালও তাদেরকে নিষেধ করেছি। তারপরও আজকে গাছ কেটেছে। ভূমি অফিসের লোকজন এসেছে। তারা ব্যবস্থা গ্রহণ করবে।’ 

চৈত্রহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, ‘খবর পেয়ে এসি ল্যান্ড স্যারের নির্দেশে গাছটি জব্দ করে অফিসে আনা হয়েছে। এসি ল্যান্ড স্যারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ বিষয়ে কথা বলার জন্য রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।  

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বলেন, ‘গাছ কাটার কথা শুনেছি, এসি ল্যান্ড লোক পাঠিয়েছে। নিয়মবহির্ভূতভাবে সরকারি রাস্তার গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা