সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটগ্রহণ চলাকালে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫১ নম্বর ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
জানা যায়, দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।