চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫ পিএম
প্রতীকি ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মা ভোট দিতে যাওয়ার পর পুকুরের পানিতে ডুবে হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার খোরদ গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুটির নানাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
হাসান উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য জানিয়েছেন।
ওসি বানী ইসরাইল বলেন, “সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছ “।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। এদিন সকালে পরিবারের অন্যন্য সদস্যসহ শিশু হাসানের মা ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই জমজ শিশু হাসান-হুসাইনকে বাড়িতেই রেখে যান তিনি। ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও শিশুর মা হাসানকে ঘরে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।