× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে ভোটকেন্দ্রের পাশে ‘বোমা’ উদ্ধার

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৮ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮ পিএম

মধুখালী উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশের একটি দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

মধুখালী উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশের একটি দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোটকেন্দ্রের পাশের একটি দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোট কেন্দ্রের পাশে মাংসের দোকান থেকে বৃহস্পতিবার সকালের দিকে বস্তুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, “এটি বোমা নয়। তবে বোমার মতো দেখতে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।”

তিনি আরও বলেন, “এটি মারাত্মক কিছু নয়। ব্যাটারি ও তার প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে জনমনে আতঙ্ক ছড়াতে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা