× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দর

রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৮ পিএম

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

দুইদিন স্থগিত রাখার পর রবিবার সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

চট্টগ্রাম প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলন করে সংগঠনটির সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন বলেন, “গত ৫ ফেব্রুয়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম শাখাওয়াত হোসেন দুপুর আড়াইটায় আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় আমরা তার কাছে ৪ দাবি উপস্থাপন করি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ওই দিন মাননীয় উপদেষ্টা আমাদের দাবির প্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তিনি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেননি। তাই চার দফা দাবিতে আগামীকাল (রবিবার) থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থাপন করা চার দফা হলো, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ন স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লীজ না দেওয়ার ঘোষণা দিতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, চার্জশীট, সাময়িক বরখাস্ত পদাবনতিসহ নানাবিধ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রামের বন্দরের স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না এবং চট্টগ্রাম বন্দরের সংকটের প্রধান কারণ চেয়ারম্যান এম মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা