মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩ পিএম
বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সাঙ্গে শনিবার মির্জাগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত iহয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কোনো প্রকার সহিংসতা ছাড়া উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সাঙ্গে মির্জাগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নবনির্মিত অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের হল রুমে শনিবার সকাল ১১ টায় ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন মেহেদী হাসান জীবন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. ছালাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, প্রতিদিনের বাংলাদেশ এর স্থানীয় প্রতিবেদক কামরুজ্জামান বাঁধন, কোষাধ্যক্ষ অমিতাব দাস অপু, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গোলাম সরোয়ার মঞ্জু বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম আল-আমিন প্রিন্স।
মতবিনিময় সভায় ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে তথ্য প্রদান, নির্বাচনে দায়িত্বরত সেনাবাহিনীসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহোযোগিতার অনুরোধ করেন।
এসময় ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান নির্বাচনে দায়িত্বরত সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সাংবাদিকদের পাশে থেকে সহোযোগিতা করবে বলে আশ্বস্ত করেন এবং নির্বাচন কমিশনের প্রদত্ত বিধি নিষেধ অনুসরন করে সংবাদ সংগ্রহ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন ।