× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।

জেলার সিপাহীপাড়া-দিঘীপাড় সড়কের দরজারপাড় গ্রামে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) এবং মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, “ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা