নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬ পিএম
সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁয় রবিবার সকালে এক প্রেস ব্রিফিং করেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ধামইরহাট বিজিবির বেইজ ক্যাম্পে রবিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, “সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় ১টি রিজার্ভ প্লাটুন, নওগাঁ-১ আসনের তিনটি উপজেলায় ৪ প্লাটুন করে ১২ প্লাটুন, অন্য ৫ টি আসনের ৮ উপজেলায় দুই প্লাটুন করে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবি এককভাবে এবং অন্য উপজেলাসমূহে সেনাবাহীনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দ্বায়িত্ব পালন করবে।”
১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে জেলায় মোট ১১ টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচনী দ্বায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে বিজিবির তৎপরতা আরও বৃদ্ধির কথা জানানো হয়েছে। বিজিবি শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচনী দ্বায়িত্ব পালন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন কর্মকর্তারা।
এ সময় ১৪ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।