× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি দল দেশে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৮ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে বৃহস্পতিবার নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে বৃহস্পতিবার নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একটি দল সারাদেশে উত্তেজনা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে বৃহস্পতিবার নির্বাচনী পথসভায় এমন মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিগত কয়েক দিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে একটি দল সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে। মিটিং মিছিল করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেনো এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”
সালাহউদ্দিন বলেন,  “যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্রমন্ত্রালয় দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এগুলো নিয়ে  উশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না “
বিএনপির পরিকল্পনা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপির যে সমস্ত পরিকল্পনার কথা বলছে, কেউ কেউ বলে সেগুলো নাকি অবাস্তব? অথচ বিএনপির অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে।

“বিএনপি জানে কিভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সে জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।”

সরাসরি জামায়াতের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন,“দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। এইরকম হলেতো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত, এই সমস্ত ধোকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এগুলো করে জনগণের সাথে প্রতারণা করছে।“
“জামায়াত যদি বলত এইদেশের মানুষের জন্য তারা কি করবে?  তারা যদি তাদের পরিকল্পনা কিংবা ইস্তেহার দিত, মানুষ পছন্দ করলে তাদেরকে ভোট দিত। এটাই রাজনীতি ও এটাই গণতন্ত্রের চর্চা। অথচ তারা এগুলো না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে” বলেন সালাউদ্দিন। 
ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা