× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার প্রধান সম্পাদক আব্দুস সাত্তার মারা গেছেন

যশোর সংবাদদাতা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০১ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:২৯ পিএম

মিয়া আব্দুস সাত্তার। ফাইল ছবি

মিয়া আব্দুস সাত্তার। ফাইল ছবি

যশোরের প্রথম সংবাদপত্র ‘দৈনিক স্ফুলিঙ্গ’ পত্রিকার প্রধান সম্পাদক মিয়া আব্দুস সাত্তার মারা গেছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জেলা শহরের শেখহাটির বাবলাতলা এলাকায় ছোট ছেলের ভাড়া বাসায় তিনি মারা যান

আব্দুস সাত্তারের ছোট ছেলে এসএম অপু জানান, সকাল ৭টায় বাবার মৃত্যু হয়। দুপুরে যশোর প্রেস ক্লাব চত্বরে তাকে শ্রদ্ধা জানানো হয়। জুমার নামাজ শেষে উপশহর মার্কাস মসজিদ প্রাঙ্গণে বাবার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্টরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিযন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

মিয়া আব্দুস সাত্তার ১৯৩৮ সালের ৪ এপ্রিল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সোনাতুন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। 

কর্মচঞ্চল মানুষটি শখের বশে জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। ১৯৫৮ সালে ফরিদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জাগরণ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে প্রথমে যোগ দেন। পরে যশোরের নওয়াপাড়া থেকে প্রকাশিত ‘মাসিক মুকুল’-এর সম্পাদনা সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। গড়ে তোলেন যশোরের নতুন উপশহরে স্থায়ী নিবাস। দেশ স্বাধীনের এক সপ্তাহ আগে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর যশোর থেকে আব্দুস সাত্তারের সম্পাদনায় বের হয় জেলার প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক স্ফুলিঙ্গ’। 

এ ছাড়া পেশাগত জীবনে তিনি ছিলেন দৈনিক সংবাদের ফরিদপুর জেলা প্রতিনিধি, ইউপিপির ফরিদপুর সংবাদদাতা, দৈনিক পয়গম, ইস্টার্ন নিউজ এজেন্সি, দৈনিক বঙ্গবার্তা, সাপ্তাহিক মুক্তির যশোর প্রতিনিধি। দায়িত্ব পালন করেছেন সাপ্তাহিক গণদাবি পত্রিকার বার্তা সম্পাদক, সাপ্তাহিক ইশারা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে। এর বাইরে মিয়া আব্দুস সাত্তার দৈনিক বঙ্গবার্তা, সাপ্তাহিক মুক্তি-এর যশোর প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা