বান্দরবান
বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১১:০২ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৯ এএম
এরফানুল হক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ন সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপি’তে যোগ দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে এরফানুল হক বলেন, “নাগরিক ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি পর্বর্তীতে এনসিপিতে রুপ নিলেও দলীয় সিদ্ধান্তের শঠতা ও
দ্বিচারিতায় জনগণ ও নেতাকর্মীরা হতাশ হয়েছে। পার্টিতে রুপান্তরের পর প্রায় ৪০হাজার তরুণ যুক্ত হলেও তাদের এম্পাওয়ার্ড করা হয়নি। বরং জামাতের প্রভাব ও জোট রাজনীতির কারণে সংগঠন তৃণমূলে বিস্তৃত হতে পারেনি।”
তিনি অভিযোগ করেন, “পার্বত্য বান্দরবানে পাহাড়ের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন-এমন একজনকে জোটের প্রার্থী করায় স্থানীয় জনগণের আত্মসম্মানে আঘাত লেগেছে।”
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ছাত্রজীবন থেকে শুরু করে কোটা আন্দোলন, রাতের ভোটের প্রতিবাদ ও ২০২৪ সালের গণঅভূত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নাগরিকভিত্তিক রাজনীতির প্রত্যাশা থেকে তিনি উচ্চশিক্ষা ও চাকরীর সুযোগও ত্যাগ করেছিলেন।
এরফানুল হক বলেন, “বর্তমান সময়ে তারেক রহমানের রাজনৈতিক উদ্যেগ তরুণদের জন্য একটি ইতিবাচক ভরসা হতে পারে।”
বান্দরবানবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে স্থানীয় রাজনীতির ভূমিপুত্র সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।