হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৭ পিএম
লিয়ন। ফাইল ফটো
ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত লিয়নকে (২৮) আটক করেছে পুলিশ।
পৌরশহরের মধ্যবাজার মোড় থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করে পুলিশের একটি দল।
আটক লিয়ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে হালুয়াঘাট পৌরশহরের পাগলপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট (তল্লাশি) চলছিল। এ সময় লিয়ন মোটরসাইকেলে করে যাচ্ছিল। লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়াকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
পরে তাকে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ লিয়নের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম বলেন, ‘আমরা মূল আসামিকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত এবং মামলা প্রক্রিয়াধীন।’