× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটিকাটা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:৫৬ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:৪৫ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

কুমিল্লার আদর্শ সদরে মাটিকাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। 

আদর্শ সদর উপজেলার কালির বাজারে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম মো. রিপন। তিনি সদর উপজেলার ওই এলাকার বাসিন্দা ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রিপন বাড়ির সামনে একটি মুদি দোকানের মালিক। শুক্রবার জমির মাটিকাটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে রিপনের সঙ্গে তার ছোট ভাই মো. বাবুলের স্ত্রী সালমা আক্তারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে রিপন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

রিপনের স্ত্রী সেলিনা বেগম বলেন, ঝগড়ার এক পর্যায়ে সালমা রিপনের ঘাড়ে ও যৌনাঙ্গে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ‘আমাদের শ্বশুর মোবারক হোসেন দুই বিয়ে করেন। প্রথম পরিবারে চার ছেলে, চার মেয়ে। দ্বিতীয় পরিবারে দুই মেয়ে, এক ছেলে। বাবুল দ্বিতীয় পরিবারের সন্তান। ২০১২ সালে শ্বশুর সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েদের লিখে দেন। এ নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে।’

এ ঘটনায় সালমাকে আটক করেছে পুলিশ। ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা