× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হাঁস’ প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৭:০৯ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ১৭:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুধবার ‘হাঁস’ প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুধবার ‘হাঁস’ প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার সকালে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিন রুমিন ফারহানা সশরীরে উপস্থিত হয়ে হাঁস প্রতীক দাবি করেন। অন্য কোনো প্রার্থী এই প্রতীক দাবি না করায় রিটার্নিং কর্মকর্তা তাকে এই প্রতীক বরাদ্দ দেন।

পছন্দের প্রতীক পেয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “কর্মী সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তারা যখন আমাকে দেখে, ছোট-ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে, আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না”।

এর আগে ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন রুমিন ফারহানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা