× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে অভিযানের সময় হামলা, র‌্যাব কর্মকর্তা নিহত

চট্রগ্রাম অফিস

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ২১:২১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযানের সময় হামলায় শিকার হওয়ার কথা জানিয়েছে র‌্যাব। ছবি: ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযানের সময় হামলায় শিকার হওয়ার কথা জানিয়েছে র‌্যাব। ছবি: ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় ‘সন্ত্রাসীদের হামলায়’ র‌্যাবের এক কর্মকর্তা নিহত ও আরও তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে সংস্থাটি।  

উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন। 

তিনি জানান, নিহত র‌্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ৪ র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহত র‌্যাব সদস্যদের পরিচয় জানা যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা