× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম

মাদারীপুর সদরের ঘটকচরের মিলগেট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে রবিবার বিকালে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুর সদরের ঘটকচরের মিলগেট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে রবিবার বিকালে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।  

সদর উপজেলার ঘটকচরের মিলগেট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদের নাম, পরিচয় জানা যায়নি।  

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মিলগেট এলাকায় এলে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রিকশার তিন যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালায়। 

পুলিশের এই কর্মকর্তা জানান, এ দুর্ঘটনায় উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান (২৫), মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০), কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম ব্যাপারীর ছেলে সাগর বেপারী (২২) নিহত হয়েছেন। বাকি তিনজন নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। নিহতদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।   


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা