× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূকে হত্যায় অভিযুক্ত ‘গণপিটুনিতে’ নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫০ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৪০ পিএম

গৃহবধূকে হত্যায় অভিযুক্ত ‘গণপিটুনিতে’ নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে ‘গণপিটুনি’ দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোর এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

মোবাইল চুরিকে কেন্দ্র করে  আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্ত  মেহেদী ইসলাম  (৩২) কে এলাকাবাসী আটক করে গনপিটুনি দিয়ে হত্যা করে।

নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ান এর স্ত্রী। ‘গণপিটুনিতে’ নিহত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। পেশায় তিনি টাইলস মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি দোকানদার বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলস নির্মাণের কাজ দেওয়া হয় বিরাবো খালপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে মেহেদী ইসলামকে। সেই থেকে আমেনাদের বাড়িতে মেহেদী ইসলাম আসা-যাওয়া করতেন।

শুক্রবার বিকালে আমেনা বেগমের ব্যবহৃত একটি মোবাইল চুরির অভিযোগে মেহেদী ইসলামকে আটক করেন আমেনা বেগম। এ সময় ধ্বস্তাধস্তির একপর্যায়ে মেহেদী তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।  আমেনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এসে মেহেদী ইসলামকে আটক করে  ‘গণপিটুনি’ দেয়। ঘটনাস্থলেই মেহেদী  নিহত হন।

এদিকে আমেনা বেগমকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার কর্মকর্তা সবচেয়ে হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা