× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় বিচারপ্রার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক

বিচারপ্রার্থী নিহত হয়েছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার

বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে

পার হবার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাপা দেবার

পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারি। 

মৃত্যুর বিষয়টি ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা