× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বিক্রির টাকা না দেয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১০:০৬ এএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ১০:০৭ এএম

অভিযুক্ত রাসেল ও রানা

অভিযুক্ত রাসেল ও রানা

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেয়ায় বাবা-মাকে মারধর করে উঠানে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে রবিবার  এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই গ্রামের সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান রাসেল মোল্লা ও রানা মোল্লা। 

সাত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে রবিবার তার দুই ছেলে রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করে তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

প্রতিবেশী সূত্র জানায়, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তানের এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির জন্য বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জ্যান্ত মাটি দিবে বলে। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া হইছে। 

মা আসমা বেগম জানান, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারি একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল। 

এ ঘটনায় সোমবার দুপুরে কাশিয়ানী থানায় অভিযোগ করেন সত্তার মোল্লা। এতে রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, " অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা