× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জ

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার হাজতে

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২০:০৬ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ২০:১৬ পিএম

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যেকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

অভিযুক্ত দুই আনসার সদস্যকে মঙ্গলবার জুডিশিয়াল আদালত-১ তোলা হলে আদালত তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে জেল হাজতে পাঠানো আদেশ দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট -১ মু.হাবীবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ সজীব চৌধুরীর উপস্থিতিতে এদিন বিকাল ৫টার দিকে আসামির জবানবন্দি নেওয়া হয়। 

এর আগে গত রবিবার হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নেওয়ার পর ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়িত্বরত দুই আনসার সদস্যেকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। একইসঙ্গে তাদের বাহিনী থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

পরে ভুক্তভোগীর ওই গৃহবধূর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা