মাদারীপুর
মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৭ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৭ পিএম
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের দুই নারীসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
উপজেলার ইউনিয়নের এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। তবে প্রশাসনের তৎপরতায় দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), একই এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) এবং ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)।
দুর্ঘটনায় গুরুতর আহত হন সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে রনি খান (৩৩)। বাকি আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শহর শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান এক নারী। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।