× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের সামনেই বাদীকে হত্যাচেষ্টা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২১:১৫ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২১:৪১ পিএম

পুলিশের সামনেই বাদীকে হত্যাচেষ্টা

বগুড়ার নন্দীগ্রামে সরকারি গাছ কাটার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে জবাই করে হত্যাচেষ্টার খবর পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলা ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বর্ষন বাজার এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। বাদীর মোবাইল ফোনে তথ্যটি নিশ্চিত করেছেন হামলার শিকার মামলার বাদী পুটু মিয়া ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রাশেদুল। আসামিদের সৃষ্ট আতঙ্কে তদন্ত কমপ্লিট না করেই ফিরে আসতে বাধ্য হন মামলার তদন্ত কর্মকর্তা। 

তদম্ত কর্মকর্তা এসআই রাসেদুল বলেন, এ বিষয় বাদী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্ষন মৌজায় সরকারি (খাস খতিয়ানভুক্ত) দীঘির পাড়, ছোলপোতা, সুন্ধিগারি এবং কুচলাপুকুর ৪টি আলাদা জায়গা হতে তালগাছসহ ২৬টি মূল্যবান গাছ কেটে বিক্রি করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ উপজেলা যুবলীগ নেতা বর্ষন গ্রামের কামরুল, রফিকুল, মাহবুর, জিয়ারুল ও মুকছেদ আলী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার সুপারিশে বর্ষন গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে পুটু মিয়া বাদী হয়ে উল্লিখিত ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিরা জামিনে আছেন। সেই মামলার তদন্তে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা