× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই সন্তানের জননীর মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২১:৪০ পিএম

দুই সন্তানের জননীর মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

বরগুনার আমতলীতে দুই সন্তানের জননী তানজিলা আক্তার অ্যানির (৩০) রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার জেরে স্বামী সুজন মৃধা অ্যানিকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রবিবার (১১ জানুয়ারি) রাতে আমতলী পৌর শহরের আব্দুল্লাহ সুপার মার্কেটের পেছনে হানিফ কটেজের তৃতীয় তলার একটি ভাড়া বাসা থেকে অ্যানির মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরে মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় স্বামী সুজন মৃধাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিহতের মা আফরোজা বেগম রিনা অভিযোগ করে বলেন, তার মেয়ে অ্যানির সঙ্গে সুজন মৃধার প্রায় এক বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। এর মূল কারণ ছিল নীলগঞ্জ গ্রামের সাবিনা নামের এক নারীর সঙ্গে সুজনের পরকীয়া সম্পর্ক। শনিবার সকালে অ্যানি তার মায়ের বাড়ি আমতলীর নতুন বাজার বাঁধঘাট এলাকায় বেড়াতে গেলে ওই সুযোগে সুজন তার প্রেমিকাকে বাসায় নিয়ে আসেন। এ নিয়ে ওই রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, পরদিন রবিবার দুপুরে সুজন অ্যানিকে বেধড়ক মারধর করেন। মারধরের পর অ্যানি মুঠোফোনে তার মাকে পুরো ঘটনা জানান। এরপরই তাকে হত্যা করা হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়।

পুলিশ জানায়, রাতে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় থাকলেও নিহতের পা ঘরের ফ্লোরে লাগানো ছিল। 

স্বামী সুজন মৃধা পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা