× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনজিও সিসিডিবি’র ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩২ পিএম

এনজিও সিসিডিবি’র ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এনজিও সিসিডিবি। 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিসিডিবি'র ঘাটাইল উপজেলার গারোবাজার শাখার হলরুমে ৫শ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সিসিডিবি'র (সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এলাকার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, সিসিডিবি’র এরিয়া কো-অরডিনেটর মো. নজরুল ইসলাম, ইনচার্জ ম্যানেজার আঙ্গুর মিয়া, ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার, সুনামগঞ্জ বনিক সমিতির সভাপতি আলহাজ্ আনছার আলী, সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. মোস্তফা ফকির, সমাজসেবক বাবুল খান প্রমুখ। এরিয়া কো-অরডিনেটর মো. নজরুল ইসলাম বলেন, আমাদের সিসিডিবি সারাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা শহর এবং গ্রামের বিভিন্ন স্থানে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং এ বিতরণ চলমান রয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা