ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩২ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এনজিও সিসিডিবি।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিসিডিবি'র ঘাটাইল উপজেলার
গারোবাজার শাখার হলরুমে ৫শ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ
করা হয়।
সিসিডিবি'র (সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম)
সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এলাকার শীতবস্ত্র
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, সিসিডিবি’র এরিয়া
কো-অরডিনেটর মো. নজরুল ইসলাম, ইনচার্জ ম্যানেজার আঙ্গুর মিয়া, ব্যবস্থাপক পবিত্র কুমার
সরকার, সুনামগঞ্জ বনিক সমিতির সভাপতি আলহাজ্ আনছার আলী, সিরাজনগর গারোবাজার পরিচালনা
পরিষদের সহ-সভাপতি মো. মোস্তফা ফকির, সমাজসেবক বাবুল খান প্রমুখ। এরিয়া কো-অরডিনেটর
মো. নজরুল ইসলাম বলেন, আমাদের সিসিডিবি সারাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা শহর এবং গ্রামের
বিভিন্ন স্থানে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং এ বিতরণ চলমান রয়েছে।