× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোয়ালমারীতে ট্রেন দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৮:২৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫ পিএম

ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে সহোদরসহ  নিহত ৩ ও ১২ জন আহত হয়েছেন।

ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে সহোদরসহ নিহত ৩ ও ১২ জন আহত হয়েছেন।

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে সহোদরসহ  নিহত  ও ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে পৌরসভার সোতাসী গ্রামে একটি অরক্ষিত রেল গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত সকলেই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।

নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের বিল-সড়াইল গ্রামের সাইফার মোল্যার দুই ছেলে আব্দুল জব্বার মোল্যা (১৫) ও মুসা মোল্যা (২৫) ও একই ইউনিয়নের চরবর্ণী গ্রামের  আবুল কালামের স্ত্রী শাহানারা বেগম (২৫)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে ১২ জনÑ যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেনÑ বর্নীচর গ্রামের আবু বক্কর (১২), রেখা বেগম, ছবুরন বেগম,  বাবলু মোল্যা, টেপুমিয়া মোল্যা। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে। এছাড়া  আয়শা বেগম, হোসনেয়ারা বেগম, হানজালা ও মমতাজ বেগম বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বেলা পৌনে ৩টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষে পিক-আপে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা।  এ সময় দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছালে  রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় পিক-আপটির। ট্রেনের ধাক্কায় পিক-আপটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হক রুম্পা জানান, নিহত ৩ জনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে; ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম রকিবুল হাসান ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল)  মো. আজম খান।

স্থানীয়দের দাবি অরক্ষিত রেলগেটটিতে অতিসত্বর স্থায়ীভাবে একটি গেট তৈরি করা হোক।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা