× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দুপচাচিয়া (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় পিকআপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

এ বিষয়ে দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, পারভেজ হোসেন মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। দুপচাচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে পিছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভেজ।

পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। অজ্ঞাত পিকআপ ভ্যানটি শনাক্ত করার কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা