× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায় মানুষের মাঝে আবু খালেদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২১:৩৮ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:১৫ এএম

অসহায় মানুষের মাঝে আবু খালেদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

অসহায় মানুষের মাঝে আবু খালেদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

কিশোরগঞ্জ জেলা সদরে তীব্র হিমেল হাওয়ার দাপট, শীত ও ঘনকুয়াশায় নাকাল জনজীবন। তীব্র শীতে জড়োসড় হয়ে পড়েছে জেলার হতদরিদ্র মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে প্রয়াত শিক্ষাবিদের নামে গঠিত আবু খালেদ ফাউন্ডেশন। 

শুক্রবার ও শনিবার রাতে শহরের কালীবাড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নায়লা ইয়াসমিন নিশাত, রেজিস্ট্রার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান আবু খালেদ পাঠান ফাউন্ডেশন। আরও উপস্থিত ছিলেন ডা. নৌশাদ খান পাঠান, ফারুক মিয়াসহ ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের কর্মীরা।

কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হন। তারা আবু খালেদ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান ও ফাউন্ডেশনের সঙ্গে জড়িতদের জন্য দোয়া করেন।

কম্বল নিতে আসা সদর উপজেলার হারুয়া এলাকার আছিয়া খাতুন বলেন, অসহায় মানুষ আমরা। শীতে অনেক ঠান্ডা লাগে। কম্বল কোথায় পাব, তা জানা ছিল না। একদিন রাতে আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের সদস্যরা আমার বাসায় আসে আমাকে একটা কার্ড দেয় এই কার্ড নিয়ে আজ আমি কম্বল পেয়েছি। সেটি নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকব। এভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি।

কম্বল নিতে আসা করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের আব্দুল কদ্দুস বলেন, আমাদের মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আবু খালেদ পাঠান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এই সংগঠনের মাধ্যমে  আজ আমরা এ সুযোগ সুবিধাগুলো পাচ্ছি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান নায়লা ইয়াসমিন নিশাত বলেন, তীব্র শীতে জবুথবু মানুষের পাশে দাঁড়াতে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এছাড়া অন্যান্য উপজেলার শীতার্তদের মাঝেও তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা