× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২১:২৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২১:৩০ পিএম

রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন

পানির দেশে পানি নাই, সুপেয় পানির ব্যবস্থা চাইÑ এ স্লোগান নিয়ে পাথরঘাটা পৌর শহরের ঐতিহ্যবাহী রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

এতে পুকুর খনন করা, ওয়াল নির্মাণ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মানসম্মত ফিল্টার নির্মাণ করার কথা বলা হয়েছে। জেন্ডার সমতা ও জলবায়ু জোটের উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরের রিজার্ভ পুকুর পাড়ে খালি কলসি নিয়ে কয়েক শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে পাথরঘাটা উপজেলা ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন এ সময় শিকদার, পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, সাবেক সভাপতি আমিন সোহেল, পাথরঘাটা মডেল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন খান, সমাজসেবক মেহেদী শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, এই পুকুরের পানি প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণের চাহিদা মেটায়। কিন্তু এখানে কিছু অসাধু লোকের কারণে পুকুরটি বহু বছর ধরে অরক্ষিত রয়েছে। পাশাপাশি অন্তত অর্ধশত পাইপ দিয়ে অবৈধভাবে পানি নেওয়াও হচ্ছে। শুধু তাই নয়, পুকুরের চারপাশ ভরাট করে দখল করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা